সারাদেশ

জুয়ার আসরে অভিযান, আটক ১৮

চলমান ডেস্ক: চট্টগ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৮ জুয়াড়িকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে নগরের পতেঙ্গার আব্দুল জলিল সড়কের রিয়া মেমোরিয়াল কলোনি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আব্দুল মান্নান, সাহাব উদ্দিন, আরাফাত, নাসির উদ্দিন, মো. আরমান, মোঃ ফারুক, আক্তারুজ্জামান, বিষ্ণু দাশ, মো. ওয়াসিক, মো. হুমায়ুন, আলী হোসেন, আবু হানিফ, মো. রুবেল, মো. রাশেদ, মো. মঞ্জু, মো. সালাউদ্দিন, সালেহ নুর ও মো. হোসেন।

র‍্যাব-৭ এর এএসপি মো. মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেমোরিয়াল কলোনির আবুল হাসনাতের টিনশেডের ঘরে জুয়া খেলার সময় ১৮ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ ৯৯ হাজার ৪৫০ টাকা, ১৭টি মোবাইল সেট, ৩০টি বিভিন্ন অপারেটরের সিমকার্ড, ৯টি মানিব্যাগ ও ১৬ সেট জুয়ার তাস উদ্ধার করা হয়েছে। জুয়াড়িদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button