রাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

করোনায় অক্রান্ত হওয়ায় এলাকাবাসীর গালি-গালাজ ও হুমকি

ষ্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর গোদাগাড়ীতে করোনা ভাইরাসের সেবায় নিয়জিত আনোয়ার হোসেন নামের এক ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

গোদাগাড়ী উপজেলার ৩১ সজ্জা  বিশিষ্ট্য হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট হিসেবে সরকারী দায়িত্ব পালন করছেন। আর এই পেশাদারিত্বের কারনে করোনা পজেটিভ হয়েছে  বলে দাবী পরিবারের । এই আনোয়ার হোসন রাজশাহী সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ড নতুন বিলসিমলার ৪৬৬ নং হোল্ডিং বাড়ির নিচ তলার ভাড়াটিয়া ।  করোনা আক্রান্তের কারনে  গত ২১ তারিখে সেই বাড়িটি লোক ডাউন করেছে স্থানীয় প্রশাসন। কিন্তু স্থানীয় কিছু উশৃঙ্খল ও দুষ্ট প্রকৃতির লোকজন তার পরিবার ও তার বাড়ীওলাকে অকথ্য ভাষায় গালাগালি করছে এবং তাদের সামাজিক ভাবে হেনস্তা করার প্রয়াস চালাচ্ছে প্রতিনিয়ত। এই হেনস্থা থেকে রেহায় পেতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন অসহায় ভুক্তভোগীরা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button