রাজশাহী (৬) আসনে বিএনপির পক্ষে মনোনয়ন সংগ্রহ করলেন পরিক্ষিত নেতা চাঁদ
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী (৬) আসন কাঁপাবে চাঁদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চারঘাটের বিএনপির নেতা কর্মীরা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে চারঘাট উপজেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে চাঁদের পক্ষে প্রস্তাবক উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল মনোনয়নপত্র সংগ্রহ করেন।এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবলু, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, চারঘাট পৌর বিএনপির সভাপতি নাজমুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন সহ বিএনপির ত্যাগী নেতা কর্মীরা ।
এক প্রশ্নের জবাবে চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল বলেন, আমরা রাজশাহী-৬ (চারঘাট-বাঘা)আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছি। চাঁদ চারঘাট-বাঘার খেটে খাওয়া গরীব দুখি অসহায়দের হৃদয়ের স্পন্দন। চাঁদ চারঘাট-বাঘার মাটি ও মানুষের নেতা। যার নিজের চাওয়া বলে কিছুই নেই। যার রাজনীতি চারঘাট-বাঘার মাটি ও মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখবে বলে মনে করেন চারঘাট বাঘার মানুষ।
মনোনয়ন উত্তোলন করতে আসা নেতা কর্মীরা বলেন, চাঁদ শুধু রাজনীতি করতে গিয়ে বন্দী থেকে তার মা ও সহধর্মীনিকে হারিয়েছে দেখার সৌভাগ্য পর্যন্ত হয়নি। তিনি সব সময় এলাকার মানুষের কথা বলতে গিয়ে আওয়ামী সরকারের বেশির ভাগ সময় জেলে কাটিয়েছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদকে চারঘাট-বাঘার মানুষ বিজয়ী করবেন এমন প্রত্যাশা করেন নেতা কর্মীরা।





