নাটোরস্লাইডার

প্রাচীন শহর নাটোরে কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার

সিংড়া প্রতিনিধিঃ

দেশের প্রাচীন শহর নাটোরের সিংড়ার পুকুর থেকে একটি প্রাচীন মূর্তি উদ্ধার  হয়েছে। বুধবার রাতে উপজেলার বিয়াশ গ্রামে একটি পুরোনো পুকুর সংস্কারের সময় মূর্তিটি পাওয়া যায়। স্থানীয়দের ধারণা মুর্তিটি মুল্যবান কষ্টি পাথরের দ্বারা তৈরী। অনুমান করা হচ্ছে যার বাজার মুল্য প্রায় কোটি টাকা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান, পুকুর সংস্কার করার সময় কাঁদার মধ্যে মূর্তিটি দেখতে পায় শ্রমিকরা। ৫০ কেজি ওজনের প্রাচীন মুর্তিটি সম্ভবত কষ্টি পাথরের। যদি কষ্টি পাথরের হয় তাহলে মূর্তিটির আনুমানিক মূল্য হবে প্রায় কোটি টাকা। প্রাচীনকালের এই মূর্তিটি সরকারি সম্পদ তাই প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী জানান, মুর্তিটি আপাতত থানায় রাখা হয়েছে। পুলিশ সুপারের সাথে আলোচনা করে  নিয়ম অনুযায়ী পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button