রাজশাহীর মতিহারে হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী কাবিল আটক
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে হেরোইনসহ কাবিল ওরফে কালু (৩৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে নগরীর মতিহার থানাধিন ডাসমারী এলাকা থেকে তাকে আটক করে এসআই মোঃ আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার নিকট থেকে গ্রাম ২৬ গ্রাম উদ্ধার করা হয়।
আটককৃত কাবিল ডাসমারী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মালেকের ছেলে।
স্থানীয়রা জানায়, বর্তমান ওসি মোঃ হাফিজুর রহমান মতিহার থানায় যোগদান করার পর মাদক বিরোধী অভিযানে চিহ্নত মাদক ব্যবসায়ীদের অনেকেই আটক হয়েছে।
এরপর হাবিল-কাবিল দুই ভাই মাদক ব্যবসায় কৌশল পরিবর্তন করেছে। আগে নিজ বাড়িতে প্রকাশ্যে মাদক বিক্রি করতো। বর্তমানে মোবাইল ফোনে অর্ডার নিয়ে হোম ডেলিভারী দিচ্ছে। এবং রাজশাাহীর বাইরেও ফেন্সিডিল সাপ্লাই দিচ্ছে।
মতিহার থানার সেকেন্ড অফিসার মোঃ আব্দুর রহমান জানান, মাদক ব্যবসায়ী কাবিলের মা হানুফা, বাবা-মালেক ও ভাই হাবিলের বিরুদ্ধে মতিহার থানায় অর্ধশতাধিক মাদক মামলা রয়েছে।
গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডাসমারী এলাকায় খদ্দেরের নিকট হেরোইন বিক্রি করার সময় কাবিলকে হাতেনাতে আটক করা হয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
আজ বৃহস্পতিবাার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওই এসআই।





