পুঠিয়ারাজশাহী সংবাদ
পুঠিয়ায় ৮৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ৮৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রানা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৯ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার বেলপুকুর ইউনিয়নের তাড়াশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রানা (৪০) ইউনিয়নের ক্ষুদ্রজামিরা গ্রামের আবদুস সামাদের ছেলে। তার বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পক্রিয়া চলছে।
র্যাব জানায়, র্যাব-৫ এর টহল দল তাড়াশ এলাকায় অভিযান চালিয়ে রানা কে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৮৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা যায়।




