নওগাঁরাজশাহী সংবাদ

নওগাঁতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক     

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আদম আলী (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার আবাদপুকুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আদম আলী বগুড়ার আদমদিঘী উপজেলার বনতইর গ্রামের মো. শফির উদ্দিনের ছেলে।

রাণীনগরের একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্পের  ইনচার্জ এএসআই হাফিজুল ইসলাম জানান, সে এলাকাতে মাদক ব্যবসা করে এমন গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশী করে ৪৫  পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button