টপ নিউজবিভাগহীনরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহীতে সব টপকিয়ে চেম্বারের সভাপতি হলেন হাসেন আলী

নিজস্ব প্রতিবেদকঃ

সবাই কে চমক লাগিয়ে এবার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাসেন আলী। টানা ১৭ বছর পর গতকাল শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চেম্বার ভবনে ব্যবসায়ীদের গোপন ভোটে (খ) প্যানেল থেকে হরিণ প্রতিকে ১ হাজার ৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত নির্বাচিত হন হাসেন আলী।

তবে তার প্রতিদ্বন্দ্বী (ক) প্যানেলের সভাপতি প্রার্থী খন্দকার মিজানুর রহমান ক্রিকেট ব্যাট প্রতীকে ১ হাজার ২৬ ভোট পেয়েছেন। রাত সাড়ে ১১টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার ভুমি আরিফ হোসেন।রাজশাহী চেম্বারের এই নির্বাচনে ২১টি পদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে (খ) প্যানেল থেকে শুধু বিএনপিপন্থী ব্যবসায়ীরা অংশ নেন। আর (ক) প্যানেল থেকে বিএনপিপন্থী ৯জন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির ১ জন ও জামায়াতপন্থী ১১ জন অংশ নেন। দুটি প্যানেলের মধ্যে (ক)প্যানেল থেকে ১১ জন এবং (খ) প্যানেল থেকে ১০ জন নির্বাচিত হয়ার ঘোষণা আসে।

ঘোষিত ফলাফল অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি পদে (ক)প্যানেলের প্রার্থী শামসুর রহমান শান্তনু ঘুড়ি প্রতীকে ১ হাজার ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন (খ)প্যানেলের প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ। তিনি চশমা প্রতীকে ১ হাজার ৭৫ ভোট পেয়েছেন।পরিচালনা পর্ষদের ১৮টি পরিচালক পদের মধ্যে ১০টিই পেয়েছে (ক) প্যানেল। আর ৮টি পেয়েছে (খ) প্যানেল। (ক) প্যানেল থেকে নির্বাচিত পরিচালকেরা হলেন- রেজাউল করিম, শাহ মো. মাইনুল হোসেন শান্ত চৌধুরী, হাসিবুল আলম, ইমাম মেহেদী, আহসান হাবীব, শাকিলুর রহমান, মো. কামরুজ্জামান, রুহুল আমীন, ফরহাদ হোসেন এবং মোবাশ্বের আলী।

(খ) প্যানেল থেকে নির্বাচিত পরিচালকেরা হলেন- তৌহিদ হাসান, মাইনুল হক, মো. শামসুজ্জামান, তাসনিম হোসেন, গোলাম সাকলাইন, এ জে এম জান্নাতুল ইসলাম, আমিনুল ইসলাম ও মাহমুদ হাসান।প্রধান নির্বাচন কমিশনার আরিফ হোসেন জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ হাজার ৯০০ জন। এরমধ্যে ২ হাজার ৪৩৪ জন ভোটার ভোট দিয়েছেন। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। দীর্ঘ দিন পর ভোট হওয়ায় ভোটাররা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে ভোটাররা বলছেন ভোটের ইমেজ ছিল চরম উৎসব মুখর।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button