টপ নিউজবিভাগহীনমুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহীতে নিষিদ্ধ দলের নেতাকর্মীদের অর্থের যোগান যখন রেক্তার হাতে

এস কে তুষারঃ
কোন ভাবেই থামছেনা নওগাঁ থেকে রাজশাহীতে আসা মোস্তাফিজুর রহমান রেক্তার নিষিদ্ধ বিতর্কিত কার্যক্রম। সুত্র বলছে রাজশাহীর বিলাসবহুল পদ্মা আবাসিকের ভাড়া করা বাড়িতে বসেই মুঠো ফোনে নিয়ন্ত্রণ করছেন নিষিদ্ধ দল আওয়ামী লীগের রাজশাহী মহানগরের সকল কর্মকান্ড।

রেক্তার ভাড়া বাসার সামনের একজন স্থানিয় ভ্যান গাড়ির সবজি বিক্রেতা জানান পদ্মা আবাসিকের ১ নং সড়কের রেক্তার ভাড়া করা বাসাতে প্রতিনিয়ত নিষিদ্ধ দলের নেতা কর্মীদের যাওয়া আসা করতে দেখা যায়। তিনি আরো বলেন মোস্তাফিজুর রহমান রেক্তা মাথায় টুপি ব্যবহার করলেও তাকে নামাজ পড়তে দেখেনি কোন দিনকেউ।মোস্তাফিজুর রহমান রেক্তার নানা রহস্যময়ী কর্মকাণ্ড নিয়ে দীর্ঘ অনুসন্ধানে নামেন গণমাধ্যম কর্মীর একটি দল। বেরিয়ে আসতে শুরু করে মোস্তফিজুর রহমান রেক্তার অর্থের বিনিময়ে চাপা দেওয়া অন্ধকার রাজ্য। নওগাঁ সদরের পোস্ট অফিস পাড়ার মতিয়ার রহমান তালুকদারের সন্তান এই মোস্তাফিজুর রহমান রেক্তা আওয়ামী লীগ সরকার থাকা কালিন সময়ে নিজ দলের ক্ষমতার অপব্যবহার করে এক সময় ইউপি সদস্য নির্বাচিত হন এর পরে বারিউল আলম বাবু, সাইদুর রহমান, বাবুল হোসেন সহ একাধিক ব্যক্তিদের মাধ্যমে বিভিন্ন মানুষের নিকট থেকে চাকরির লোভ দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়া শুরু করেন। আওয়ামী লীগ সরকারের শেষের দিকের আগেই তিনি রাজশাহীর পদ্মা আবাসিকে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এবং নিজেকে নওগাঁর চেয়ারম্যান,কখনো ম্যাজিস্ট্রেট এর বাবা পরিচয় দিয়ে সুবিধা সহ নতুন ফাঁদ পাততে শুরু করেন।

রাজশাহীতে বসে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রাম আর্থিক লেনদেনের একটা গুরুত্বপূর্ণ ভুমিকা দায়িত্ব পালন শুরু করেন। এক সময় নিজের ছেলেকে নিয়ে নগর আওয়ামী লীগের একাধিক কার্যক্রমে তাকে দেখা গিয়েছে। রাজশাহীতে আওয়ামী লীগের একাধিক উচ্চপর্যায়ের নেতাদের সাথে তার অন্তরঙ্গ ছবি ভিডিও পর্যন্ত প্রমান মিলেছে গণমাধ্যম কর্মীদের হাতে। অভিযোগ রয়েছে তার পদ্মা আবাসিকের ভাড়া করা বাড়িতে টাকার বস্তা পর্যন্ত থাকতো আওয়ামী লীগের নির্বাচনী কাজের জন্য। পুলিশের গোপনীয় শাখার একটি সুত্র বলছে এসব তথ্য পুলিশের নিকট থাকলেও তার ক্ষমতার কারনে কোন ব্যবস্থা গ্রহন হয়নি সেই সময় গুলোতে। তবে এখনো তিনি আওয়ামী লীগের পালাতক, মামলাতে ছাড়া পড়া ও জামিনে আসা কিছু নেতা কর্মীদের অর্থ বিলীন করছেন এমন তথ্য রয়েছে তাদের নিকট।

সুত্র বলছে, কিছুদিন পুর্বে দুই লক্ষ টাকার বিনিময়ে সুন্দরী এক নারীকে পদ্মা আবাসিকের বাড়িতে নিয়ে আসেন রেক্তার, পরে পাশের বাসা প্রতিবেশী লোকজন জানাননি হলে সেই রাতেই কিছু গহনা নিয়ে এসে নাটকীয় বিয়ের নাটক সাজিয়ে সেই মেয়েকে নিয়ে রাতভর ফুর্তী করেন। সকাল হতেই সেই নারী রেক্তারের বাসা থেকে চলে যান। পরে সেই ভুয়া বিয়ের কাগজ নিয়ে গহনা উদ্ধারের জন্য থানা সাংবাদিক পর্যন্ত দৌড়ান সু চতুর রেক্তার। রেক্তারের সেই রেকর্ড ও সেই নারীর কলরেকর্ড গণমাধ্যম কর্মীদের নিকট সংরক্ষিত রয়েছে।

মোস্তাফিজুর রহমান রেক্তারের বিরুদ্ধে উঠা নানা অপকর্মের অভিযোগের বিষয় নিয়ে জানতে রেক্তার কে ফোন করলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতা আমার আত্নীয় তাই আমি ও আমার ছেলে বিভিন্ন ভাবে জড়িয়ে গেছি। তবে ফোন করার কিছুক্ষণের মধ্যেই মহানগর স্বেচ্ছাসেবক দলের পদ বহনকারী একজন বাক্তি সাংবাদিক পরিচয়ে ছুটে আসেন প্রতিবেদকের নিকট। তিনি এসে সংবাদ বন্ধে নানা তদবির শুরু করেন। তিনি বলেন সপ্তাহে তিন দিন তিনি রেক্তার নিকট থেকে সুবিধা পান শুধু তিনি নয় দলের অনেক ছেলেকে রেক্তা দেখভাল করছেন। সেই স্বেচ্ছা সেবক লীগের নেতা বলেন এর পরেও নিউজ হলে আমরা বিভিন্ন ভাবে প্রতিবাদ করবো। আপনি নিলেন না, তবে যত খরচ হয় আমরা চ্যানেল অনলাইন কিনে রেক্তা চাচার পক্ষে সংবাদ প্রকাশ করবো।

রেক্তার আপন বোনজামাইয়ের সাথেও রেক্তা প্রতারণা করেছেন এমন অভিযোগ নিয়ে তারাও মুখোমুখি হয়েছেন সংবাদ চলমানের সামনে। চাকরি থেকে অবসরে আসা সৈয়দ আমিন উদ্দিন মাহমুদ নামের ক্লিনইমেজধারী ব্যক্তি দুঃখ প্রকাশ করে বলেন তার সম্মানেও হাত দেওয়ার চেষ্টা করছেন মোস্তাফিজুর রহমান রেক্তা। তিনি এমন ঘটনা নিয়ে আদালতের আশ্রয় নিয়েছেন। অভিযোগ উঠেছে কালো অর্থ ছিটিয়ে রেক্তার বোন জামাই আমিন উদ্দিন মাহমুদ ও রেক্তার আপন বোন নিলুফা আক্তারের সম্মান নিয়ে মিথ্যে গুজব ছড়াতে মরিয়া হয়ে উঠেছেন ডজন অভিযোগে অভিযুক্ত রেক্তা। রেক্তার সকল কর্মকাণ্ড নিয়ে ভদ্রা পদ্মা আবাসিকের স্থানীয়রা অতিষ্ট। তারা জানান নিষিদ্ধ দলের এজেন্ডা বাস্তবায়ন করা মোস্তাফিজুর রহমান রেক্তা কে আইনের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলমান রয়েছে। চলবে >

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button