আবারো প্রকাশ পেল রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভিন্ন রকম ভালবাসা
নিজস্ব প্রতিবেদকঃ
আবারো ঈদুল ফিতরে প্রকাশ পেল রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভিন্ন রকম ভালবাসা। ভেতরে বন্দীদের বাহিরে স্বজনদের সব মিলিয়ে আজ ঈদের দিনে ফুটে উঠেছিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারের মানব প্রেম। সুত্র বলছে প্রতিবছর কারা অভ্যন্তরে বন্দীদের জন্য ভিন্ন রকম খাবারের ব্যবস্থা করা হলেও এই বছর সত্যিই এক ব্যতিক্রম সুস্বাদু খাবারের ব্যবস্থা করে বন্দী ও বন্দীর সজনদের নিকট অনন্য দৃষ্টান্ত ইতিবাচক স্থাপন করেছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
সকাল থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটোকে ছিল ভিন্নরকম আয়োজন। বন্দীদের দেখতে যারাই জেলগেইটে পৌঁছেছেন তাদের ফুলের ইস্টিক ও মিষ্টি জাতীয় পায়েস মিষ্টি খাইয়ে বরণ করছেন কারা কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষের এমন ইতিবাচক আয়োজনে সত্যিই প্রশংসা করেছেন বন্দীদের স্বজনরা। নাটোর থেকে আসা একজন বন্দীর স্বজন মুখোমুখি হন সংবাদ চলমানের। তিনি বলেন কারাগারে আপনজনকে দেখতে এসে এমনভাবে কারা কর্তৃপক্ষের সম্মান ও খাবার বিতরণ নিজে উপভোগ করব সত্যিই কখনো ভাবিনি। তিনি আরো বলেন যেভাবে সিনিয়র জেল সুপার ভারপ্রাপ্ত ডি আইজি নিজেই খাবার দিচ্ছিলেন সেটি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
অপর দিকে কারাগারের ভেতরে হাজতি ও কয়েদি বন্দীদের জন্য মাংস মিস্টি কোল্ড ড্রিংকস পান সব রকম ব্যবস্থা ছিল রাজশাহী কেন্দ্রীয় কারাগার ঘিরে। কারাগারের ভেতরের আয়োজন ঘিরে ঈদের দিনটি ছিল মুখোরিত। প্রিয় জনের সাথে সাক্ষাৎ শেষে জেলগেইট থেকে বের হয়েই একজন নারী জানান তার পরিবারের একজন কয়েদী বন্দী দীর্ঘ সময় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন সাক্ষাৎকালে তিনি বলেছেন আজকের ঈদের খাবার ছিল সত্যিই প্রশংসনীয়। ভেতরের কিছু খাবারের বিবরণ দেন সেই বন্দী। এমন আয়োজন করায় সরকার ও কারা কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন তিনি।
কারাগারের একটি সুত্র জানান রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মুসফিকুর রহমান বন্দী বান্ধব হয়ায় কারারক্ষী ও বন্দীরা যে কোন বিষয় নিয়ে তাকে সহজে জানাতে পারেন এবং তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে থাকেন। সেই সাথে রাজশাহী কেন্দ্রীয় কারাগার কে বদলে দেওয়া ভারপ্রাপ্ত ডি আইজি সিনিয়র জেল সুপার শাহ আলম খানের একাধিক ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরেন কারাগারের সুত্রটি। একজন সিনিয়র জেল সুপার কারাগারের অনিয়ম বন্ধে কি ধরনের ভূমিকা নিতে পারেন সেটির প্রমান শাহ আলম খান নিজেই। ভেতরে বন্দীদের অনন্দের ঈদ যাপন ঘিরে দুই সপ্তাহ ধরে তিনি নানা আয়োজন করেছেন।
কিভাবে বন্দীরা তাদের প্রাপ্য খাবার সঠিক ভাবে পাবেন কোন বন্দীর যেন কোন অভিযোগ না থাকে সেই বিষয় নিয়ে তিনি সকল সময় সচেষ্ট থাকেন। বন্দীরা যেন সঠিক ভাবে খাবার গ্রহণ করতে পারেন সেই বিষয় নিশ্চিত করতে তিনি নিজে দাঁড়িয়ে থেকে গুরুত্বপূর্ণ খাবার সরবরাহ করেন। ঈদ ঘিরে আজকের বন্দী ও তাদের স্বজনদের আয়োজন ঘিরে জানতে চাইলে ভারপ্রাপ্ত ডি আইজি ও সিনিয়র জেলসুপার শাহ আলম খান বলেন কারা কর্তৃপক্ষের ইতিবাচক চিনতা থেকেই আজকের এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন আইজি প্রিজন্স নিজেই বন্দী বান্ধব বলে আমি এবং আমার নিয়ন্ত্রিত কারাগারে কর্মরত সকলেই আনন্দিত।




