সংবাদ সারাদেশসারাদেশ

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জনের মর্মান্তিক মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কয়েক জন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ঢাকার পল্লবী এলাকার সালমা জামান।

বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল।

তিনি বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা লুবানা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটি। এতে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসের ৫ যাত্রী।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button