রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে আটকে গেল ট্রেন

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীতে ইঞ্জিনের ক্যাটল গার্ড খুলে ট্রেন আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। ৮ ডিসেম্বর বুধবার সকালে ১০ টায় রাজশাহী নগরীর দড়িখরবোনা রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে। কমিউটার নামের ট্রেনটির ধীরগতি থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসছিল এই কমিউটার ট্রেনটি। পথে রাজশাহী রেলওয়ে স্টেশনের অদূরে থাকা নগরীর দড়িখরবোনা রেলক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিন সামনের থেকে লাল রঙের ক্যাটল গার্ড খুলে চাকার নিচে পরে। এতে ঘটনাস্থলেই ট্রেন থেমে যায়।

স্থানীয় সুত্রে জানা গেছে, ট্রেনে ধীরগতি ভাবে চলছিলো। সেখানে হটাৎ বিকল শব্দে ট্রেনের সামনের লাল অংশ (ক্যাটল গার্ড) ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যেই এই ক্যাটল গার্ডটি ট্রেনের চাকার নিচে চলে যায়। এতে ট্রেন ঘটনাস্থলে থেমে যায়।

পরে ট্রেন থেকে অনেকেই নেমে আসেন। এর পরে তারা ক্যাটল গার্ড চাকার নিচে থেকে টেনে বের করেন। তার কিছুক্ষণ পরে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে যাত্রা করে।

এ বিষয়ে পশ্চিম রেলওয়ে যান্ত্রিক ও প্রকৌশলী আশিশ কুমার মন্ডল জানান, আজ নন্দনগাছী এলাকায় নসিমনের সাথে ধাক্কা লাগে। এতে ক্যাটল গার্ডে সমস্যা হয়। পরে ওই এলাকায় ক্যাটল গার্ড খুলে যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button