বাঘারাজশাহী সংবাদ

বাঘায় নসিমনের ধাক্কায় পোস্ট মাস্টার নিহত

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় নসিমনের ধাক্কায় আজিজুল হক নামের এক পোস্ট মাস্টার নিহত হয়েছে। আজ ৬ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে অফিস সংলগ্ন তেথুলিয়া-দীঘা সড়কে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার কিছুক্ষন পর মৃত্যু হয়। আজিজুল হক তেঁথুলিয়া পোস্ট অফিসের সাব পোস্ট মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার বাউসা ইউনিয়নের তেঁথুলিয়া মাঝপাড়া গ্রামের রাহাত আলীর ছেলে, স্থানীয় নাজমুল হোসেন বলেন, তিনি অফিস থেকে বের হয়ে আড়ানীর দিকে যাচ্ছিলেন। এ সময় নসিমনের ধাক্কায় আহত হয়।

তার অফিস থেকে দুর্ঘটনাস্থল প্রায় ১০০ গজ। নসিমন আটক করা হলেও চালক পালিয়ে গেছে ।এই অফিসের পোস্ট ম্যান মুনসুর রহমান জানান, ১৯৯৪ সালের ২০ মার্চ চাকরিতে যোগদান করেন নিহত আজিজুল হক। তার পরিবারে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে রয়েছে।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘতনাস্থ(ল পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button