সংবাদ সারাদেশসারাদেশ

বাংলামোটরে দুই ট্রাকের মুখোমুখি সংর্ঘষ, আহত ২

সংবাদ চলমান ডেস্ক: রাজধানীর বাংলামোটরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত অবস্থায় এক ট্রাকের চালক ও চালকের সহকারীকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে বলেন, ট্রাক দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button