রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

ডিবির অভিযানে রাজশাহীতে হেরোইনসহ আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। 

গ্রেফতারকৃত হলো মো: হযরত আলী (২০)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদাপুর মহিষালবাড়ীর মৃত ইসরাফিলের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৪ সেপ্টেম্বর ২০২২ সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে মো: আশিক ইকবাল এসআই মো: মিজানুর রহমান সরকার ও তার টিম রাজশাহী মহানগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বোয়ালিয়া মডেল থানার শিরোইল বাস টার্মিনাল এলাকায় এক ব্যক্তি হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সকাল সাড়ে ১০ টায় বর্ণিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি মো: হযরত আলীকে  আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button