নওগাঁসংবাদ সারাদেশ

তুচ্ছ বিষয়ে মান্দায় একসঙ্গে মা-ছেলের আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধিঃ

পারিবারিক বিরোধের জেরে নওগাঁর মান্দায় বিষপান করে মা ও ছেলে একসঙ্গে  আত্মহত্যা করেছেন। ৩০ এপ্রিল শনিবার রাত সাড়ে ১১টার দিকে  উপজেলার ৫ নম্বর গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মাত্র ঈদের আর একদিন বাকি তার আগে হঠাৎ করেই এমন অনাকাঙ্ক্ষিত মা ও ছেলের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে সেখানকার আকাশ-বাতাস ভারি হয়ে উঠছে।এমনকি তাদের মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া ।

মৃতরা হলেন, গণেশপুর গ্রামের আবেদ আলীর স্ত্রী আমিনা বেগম এবং তার  ২ বছরের ছেলে আমির হামজা।

এ ব্যাপারে জানতে চাইলে, মান্দা থানার ওসি তদন্ত মেহেদী মাসুদ বলেন, পারিবারিক বিরোধের জেরে অভিমান করে সবার অগোচরে শয়নঘরে বিষপান করে মা ও ছেলে। তাদের আত্মহত্যা করার খবর পেয়ে ওই দিনই রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

আজ রবিবার সকালে তাদের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেন জানান ওসি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button