যশোরসংবাদ সারাদেশ

দুর্নীতিবাজদের বিরুদ্ধে নিউজ করায় মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল

যশোর প্রতিনিধিঃ

যশোরের শার্শা বেলতলায় দুই প্রতারকের ফাঁদে পড়ে নিঃস্ব ১৪ টি পরিবার এই শিরোনামে সংবাদ চলমান টিভিতে সংবাদ প্রকাশের ফলে বিভিন্ন ভাবে সাংবাদিক মোঃ সোহাগ হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র করছে একটি  স্বার্থন্বেষী মহল।

গত (৭জুলাই) বৃহস্পতিবার সংবাদ চলমান টিভিতে যশোরের শার্শা বেলতলা বাজারে অবস্থিত মিলন মেডিকেল হল এর মালিক দুই ভাই মিলন ও তুহিনের বিরুদ্ধে কয়েক টি পরিবারের ভিডিও বক্তব্য ও তথ্যের উপর ভিত্তি করে নিউজ প্রকাশ হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগের দেখা যায় ১৪ টি পরিবারের কাছ থেকে সর্বমোট ১৭ লক্ষ ৫ হাজার টাকা প্রতারণার মাধ্যমে ও প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয়া হয়েছে।

ভুক্তভোগী ও অসহায় পরিবারের দেওয়া তথ্যমতে সাংবাদিক মোঃ সোহাগ হোসেন সৎ ও সাহসিকতার সাথে অন্যের অর্থ আত্মসাৎ কারীদের বিরুদ্ধে নিউজ করায় সামাজিক ভাবে বিভিন্ন মহল তাকে প্রশংসা ও সাধুবাদ জানালেও একটি স্বার্থন্বেষী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

সাংবাদিক মোঃ সোহাগ হোসেন, এমন অসৎ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অত্র এলাকার জনসাধারণের বিষয়টি পর্যবেক্ষণ করে বিচারের দাবী জানিয়েছেন। এবং এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা, ও এলাকার শান্তিপ্রিয় সু’নাগরিকের একান্ত সহযোগিতা কামনা করেছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button