বাঘারাজশাহীসংবাদ সারাদেশ

মুসলমানি করতে গিয়ে যৌনাঙ্গ কেটে ফেললেন হাজাম

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাঘা উপজেলার লক্ষীনগর গ্রামে মুসলমানি করাতে গিয়ে অসাবধানতায় যৌনাঙ্গ কেটে ফেলেছেন হাজাম। গতকাল ৯ জুলাই বিকালে গ্রামের মো. মুসার দ্বিতীয় ছেলে মোঃ পারভেজের মুসলমানি করাতে গিয়ে এ ভয়ংকর দুর্ঘটনা ঘটে।

মুসা বলেন, লক্ষীনগরের হাজাম তোতা মিয়া মুসলমানি কাজের সাথে গত ২ যুগের ও বেশি সময় থেকে সম্পৃক্ত। তোতার নির্দেশেই বাঘা থানার আম্মতপুর গ্রামের কথিত হাজাম মোঃ মিন্টু আমার বাসাই আসেন, ছেলের মুসলমানি করার জন্য। এক পর্যায়ে মুসলমানি করার সময় আমার ছেলে পারভেজের যৌনাঙ্গ পুরোপুরি কেটে মাটিতে পরে যায়। পরে পরিস্থিতি অবনতি হলে সাথে সাথে পারভেজকে বাঘা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক এমন ভয়ংকর পরিস্থিতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য রামেকে নিয়ে যেতে বলেন। এ ঘটনার পর থেকে হাজাম মিন্টু ও তার সহযোগী তোতা পলাতক রয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button