বিনোদন

এবার অপুর নায়ক হচ্ছেন দেব

সংবাদ চলমান ডেস্কঃ

বাংলাদেশের শাপলা মিডিয়া প্রযোজিত ‘কমান্ডো’ নামের ছবিতে কাজ করছেন কলকাতার নায়ক দেব। একই প্রতিষ্ঠান দেবকে আরো দশটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছে। জানানো হয়েছে সবগুলো ছবিতেই দেশের নায়িকা নেয়া হবে। এরমধ্যে পাঁচজন চলতি সময়ের আর পাঁচজন নবাগত অভিনেত্রী থাকবেন। জানা গেল একটি ছবিতে দেবের নায়িকা হয়ে অভিনয় করতে পারেন অপু বিশ্বাস।

এ বিষয়ে অপু বিশ্বাস বলেছেন, শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান আমাকে ফোন দিয়ে ছবির গল্প শুনিয়েছেন। দেব নিজেই নাকি আমার সঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছে! সেলিম ভাই দু-এক দিনের মধ্যে আমাকে চুক্তিবদ্ধ করাতে চান বলে জানিয়েছেন।

অপু বলেন, আগস্ট থেকে ছবির শুটিং হবে শুনে সিদ্ধান্ত নিতে একটু ভয় পাচ্ছি। কারণ তত দিনে করোনার কী পরিস্থিতি দাঁড়ায় কে জানে! পরিস্থিতি এমন থাকলে আমার জন্য শুটিং করা সহজ হবে না। আর যা-ই হোক, পরিবারকে ঝুঁকিতে ফেলতে পারবো না। তাই কিছুদিন অপেক্ষা করতে চেয়েছি।

ছবির গল্পের বিষয়ে ঢালিউড কুইন বলেন, স্বামী-স্ত্রী ও তাদের একমাত্র সন্তান নিয়ে গল্প। আমি সারাংশটুকু জেনেছি। মনে হয়েছে, আমার চরিত্রে আরেকটু পরিবর্তন দরকার। প্রযোজক সেটা মেনেও নিয়েছেন। দেখা যাক সময় কী বলে।

এদিকে শাকিব খানের চেয়ে অপুর ফেসবুক পেজের ফলোয়ার বেড়েছে। এ বিষয়ে উচ্ছ্বসিত অপু বিশ্বাস বলেন, আমার ভক্ত-ফলোয়াররা খুব অ্যাক্টিভ। এমন ভক্ত পেয়ে আমি দারুণ খুশি। সারাজীবন এভাবে সবার ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।

অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে অপু অভিনীত ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবির দুটি গান ইউটিউবে প্রকাশ পেয়েছে। প্রচার-প্রচারণা ছাড়াই গান দুটি বেশ সাড়া ফেলেছে। ছবিতে অপুর নায়ক হিসাবে বাপ্পী চৌধুরী রয়েছেনবলেও জানা গেছে ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button