জয়পুরহাটসংবাদ সারাদেশসারাদেশ

জয়পুরহাটে দুই মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে ৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তিরা হলেন-পাঁচবিবি উপজেলার ছেলে বোলো এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ওয়াসিম আলী মন্ডল এবং বরন পুকুর পাড় এলাকার জাকের মন্ডলের ছেলে রমজানুল ইসলাম। আজ মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রফিকুল ইসলাম জানায়, আসামিরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। গতকাল রাতে বাগজানা এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদ আসে র‌্যাবের কাছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেনসিডিল সহ তাদের দু’জনকে আটক করা হয়। এই ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button