সংবাদ সারাদেশ

জমি সংক্রান্ত বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

সংবাদ চলমান ডেস্কঃ

কক্সবাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে সদরের ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া গ্রামে  এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার আজিজুল হকের স্ত্রী রাশেদা বেগম (৪০) এবং তাঁর মেয়ের জান্নাতুল ফেরদাউস (১৩)। ওই এলাকার মৃত জাফর আলমের ছেলে টমটম চালক আবুল কালাম নৃশংস এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে জানা গেছে।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. আবদুল হালিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডে ব্যবহৃত কিরিচ উদ্ধার করা হয়েছে। তবে খুনি আবুল কালাম পালিয়ে গেছে। তাকে ধরতে পুরো এলাকায় তল্লাশি অভিযান চলছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button