সংবাদ সারাদেশ

বিস্কুট দেয়ার কথা বলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

সংবাদ চলমান ডেস্কঃ

বিস্কুটের লোভ দেখিয়ে প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রামের কামাল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত কামাল মোল্লাকে গত শনিবার গভীর রাতে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার কামাল মোল্লা গোপগ্রাম ইউপির গোপগ্রাম মধ্যপাড়ার আজিজুল মোল্লার ছেলে।

গত শুক্রবার বিকেল ৪টায় বিস্কুট দেয়ার কথা দিয়ে শিশুটিকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন কামাল মোল্লা।

শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, গত শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ধর্ষণের এ ঘটনা ঘটে। এরপর ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম্য মাতব্বররা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। টাকার বিনিময়ে গ্রাম্য সালিশে মীমাংসার জন্য প্রস্তাব দেয়। পরে সব বাধা উপেক্ষা করে শনিবার বিকেলে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন শিশুর মা।

খোকসা থানার ওসি গোলাম মোস্তফা জানান, অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। শনিবার গভীর রাতে কামাল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন তিনি। রবিবার দুপুরে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে নেয়া হয়েছে বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button