বিনোদন

সুশান্তের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন রিয়া

সংবাদ চলমান ডেস্ক:

সুশান্তের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন রিয়া চক্রবর্তী। ২০২০ সালের ৮ জুন পর্যন্ত তারা দু’জনে একই সঙ্গে ছিলেন। ৮ জুনের পর সুশান্তের ফ্ল্যাট ছেড়ে তিনি নিজের বাড়িতে চলে যান।

সুশান্তের সঙ্গে লিভ ইন সম্পর্কের পর হঠাৎ করে তার যখন আত্মহত্যার খবর পান, ওই সময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। কিন্তু সুশান্তের মৃত্যুর পর কৃষ্ণ কিশোর সিং তাকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দিচ্ছেন। নিজের প্রভাব খাটিয়ে কৃষ্ণ কিশোর সিং তার বিরুদ্ধে অভিযোগ করছেন বলেও আদালতের কাছে আবেদন করেন রিয়া চক্রবর্তী।

রিয়া চক্রবর্তীর পাশাপাশি সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পাটানিও উল্টা সুরে মন্তব্য করছেন। সম্প্রতি মুম্বাই পুলিশকে মেইল করেন সিদ্ধার্থ। যেখানে তিনি দাবি করেন, রিয়ার বিরুদ্ধে বয়ান দেয়ার জন্য সুশান্তের পরিবার তার উপর চাপ প্রয়োগ করছে। গত ২২ জুলাই সুশান্তের পরিবারের কয়েকজন তাকে ফোন করেন।

যেখান ও পি সিং, মিতু সিং এবং একজন অচেনা ব্যক্তি তার সঙ্গে কথা বলেন। সেখানেই রিয়ার বিরুদ্ধে পুলিশের কাছে বয়ান দেয়ার জন্য তার উপর চাপ প্রয়োগ করে রাজপুত পরিবার। সম্প্রতি এমনই অভিযোগ করেন সুশান্ত সিং রাজপুতের বন্ধু সিদ্ধার্থ পাটানি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button