সংবাদ সারাদেশসারাদেশ

ময়মনসিংহে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ 

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত গৃহবধূ তাসলিমা আক্তার (৩৫) একই গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।

নিহতের বড় ভাই দ্বীন ইসলাম জানান, বিয়ের পর থেকেই তাসলিমাকে ছোটখাটো বিষয় নিয়েই নানা ধরণের শারীরিক ও মানসিক নির্যাতন করতো তার শ্বশুর বাড়ির লোকজন। এসব বিষয় নিয়ে একাধিকবার গ্রাম্য সালিস করা হয়েছে।

দ্বীন ইসলাম আরো বলেন, আমার বোন মারা যাওয়ার পর আমাদের খবর দেওয়া হয়েছে। এখানে এসে জানাতে পারি গত তিন দিন থেকে আমার বোনের সঙ্গে তার স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি ঝগড়া চলছিল। তারা সবাই মিলে নির্যাতন করে আমার বোনকে হত্যা করেছে। মুখে ইঁদুর মারার বিষ ঢেলে হাসপাতালে নিয়ে যায়। এবং হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর আমাদের খবর দেওয়া হয়। গত এক বছর ধরেই তারা আমার বোনকে নির্যাতন করেছে, অবশেষে মেরেই ফেলল। বোন হত্যার বিচার চাই। তার স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি এবং দেবরের নামে হত্যা মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button