বগুড়ামুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহী টিটিসির লোপাট কান্ড নিয়ে দফায় দফায় তদন্ত- অধ্যক্ষ নাজমুল কে অধ্যক্ষ থেকে অপসারণ – লাল সিগন্যালে ফরহাদ

নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর এক টিটিসি যেন অধ্যক্ষ নাজমুল হোসেন ও একাউন্সের দায়িত্বে থাকা ফরহাদ বাবুর গোয়ালঘরে পরিনত হয়েছিল। টিটিসির সুত্র বলছে শুধু কেনা কাটায় নামেই প্রায় ৮০ লক্ষ টাকা লোপাটের অভিযোগ অধ্যক্ষ নাজমুল হোসেন ও একাউন্সের দায়িত্ব পালন করা ফরহাদের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি মালামাল ক্রয়ের অনিয়মেই থেমে নেই শিক্ষার্থীদের নিকট থেকে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত অর্থ আদায় করতেও ছাড়েনি। অধ্যক্ষ নাজমুল হক ও ফরহাদের অনিয়ম আর দুর্নীতির ঘটনা নিয়ে অনুসন্ধানে নামলে উঠে আসে দুই বাবুর ভয়নংকর সব তথ্য।

উঠে আসে দুই বাবুর অনিয়ম নিয়ে শিরোনাম নিউজ টিভিতে অনুসন্ধানী ধারাবাহিক সংবাদ প্রকাশ চলমান থাকা অবস্থায় সাংবাদিকদের মুখ নানা ভাবে চেপে ধরার চেষ্টা করেন বগুড়ার ফরহাদ নামের ব্যক্তি তিনি রাজশাহীর টিটিসির একাউন্সের দায়িত্ব পালন করছেন। ফরহাদের নানা তদবির আর হুমকি কোন ভাবে সাংবাদিক আমলে না নিলে অবশেষে শাহমখদুম থানার মাধ্যমে নাটকীয় ভাবে সাংবাদিক হয়রানির চেষ্টা করেন। থানায় সুবিধা না পেয়ে প্রেসক্লাবে লোক পাঠিয়ে সাংবাদিক হত্যার হুমকি দেন দুর্নীতিবাজ ক্ষমতাধর ফরহাদ। এই ঘটনা নিয়ে প্রেসক্লাবের সভাপতি বাদি হয়ে রাজশাহীর আদালতে একটি মামলা দায়ের করেছেন। একজন দুর্নীতিবাজ ব্যক্তি নিজের অপকর্ম ঢাকতে কতদূর পর্যন্ত গড়িয়েছেন এমন প্রশ্ন নিয়ে রাজশাহীর সাংবাদিক সমাজ নানা কর্মসূচির সিদ্ধান্ত গ্রহন করেছেন।

টিটিসির ঘাপলাবাজি কেনা কাটার বিষয় নিয়ে খোদ সংশ্লিষ্ট দোকানদার এসেছেন সংবাদ চলমান এর সামনে তাদের দাবি কেন আদের দোকানের মেমো ব্যবহার করে সরকারি অর্থ লোপাট করা হলো। এই বিষয় নিয়ে তারাও প্রতারণার মামলার প্রস্তুতি নিচ্ছেন। তবে এসব ভুয়া ভাউচারেরব্জন্য ফরহাদের একক রাজত্ব আছে বলে দাবি করেন তারা। শাহমখদুম থানার একজন পুলিশ কর্মকর্তা জানান টিটিসির ফরহাদ নামের একজন ব্যক্তি থানায় এসে বিভিন্ন নেতার নাম দাপট ব্যবহার করছেন। তিনি আরো বলেন তার বিরুদ্ধে লুটপাট এর অভিযোগ রয়েছে এটা থানাও অবগত।

তবে একই সাথে লুটপাট আর দুর্নীতির অভিযোগ উঠার পরে নাজমুল কে অপসারণ করা হলো অথছ ফরহাদ এখনো বহাল এমন প্রশ্ন নিয়ে টিটিসির অডিট বিএম ইটির দায়িত্বরত সিনিয়র অতিরিক্ত সচিব কে মুঠোফোনে ফোন করলে তিনি বলেন অধ্যক্ষ নাজমুল হক কে দুই সপ্তাহ আগে শাস্তি স্বরুপ টিটিসির অধ্যক্ষ থেকে অপসারণ করা হয়েছে এবং ডিমোশন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে অনান্য প্রক্রিয়া চলমান। অপর দিকে একাধিকবার তদন্তে একাউন্সের দায়িত্বে থাকা ফরহাদ জড়িত থাকার বিষয় স্পষ্ট হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহনের কার্যক্রম চলমান রয়েছে।

টিটিসির একটি সুত্র বলছে অধ্যক্ষ থেকে অপসারণ হয়া অধ্যক্ষ নাজমুল হক লাল ফোন আর কালো অর্থের দাপটে আবারো রাজশাহীর টিটিসিতে রয়েছেন। অপর দিকে সু চতুর ফরহাদ নিজেকে বগুড়ার বিএনপির নেতার ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে এখনো রাজশাহী টিটিসিতে অবস্থান করছেন। টিটিসির একজন কর্মচারী জানান পুর্বে ফরহাদের নামে দুদকে লিখিত অভিযোগ রয়েছে এবার প্রধানমন্ত্রীর নিকট তাকে চাকরি চ্যুত করে গ্রেপ্তারের দাবি তুলে লিখিত অভিযোগ দায়ের হচ্ছে। অভিযোগ এর বিষয় নিয়ে জানতে ফরহাদ কে মুঠো ফোনে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। চলবে >

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button