রাজশাহীরাজশাহী সংবাদ

রামেকে করোনা ইউনিটে মৃতের সংখ্যা ৭

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল ৪ নারীসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। 

শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ টার মধ্যে এই মৃত্যু হয়। নতুন করে আরও ৬৭ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজশাহীর ৩ জন ও নাটোরের ১ জন মারা গেছেন। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর  ২ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন। 

তিনি আরোও বলেন, শনিবার সকাল ৮ টা পর্যন্ত ৫১৩ শয্যার করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন মোট ২৩৬ জন। একদিনে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন এবং সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১৫ জন।

এর আগে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের দুটি পিসিআর ল্যাবে মোট ২৮১ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার দারিয়েছে বর্তমানে ১৩.৫৮%।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button