বাঘারাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

প্রধানমন্ত্রীর পুরস্কার পাচ্ছেন বাঘার সেই ২ ভাই

বাঘা প্রতিনিধিঃ

এবার প্রধানমন্ত্রীর পুরস্কার পাচ্ছেন বাঘায় ফুটপাতে বাবার মিষ্টির দোকানে বসে দোকানদারী করা বিসিএস ক্যাডার সহদোর সেই দুইভাই।

৩০এপ্রিল শনিবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এই বিষয়টি দৃষ্টিতে আসে শাহরিয়ার আলমের। তিনি পরে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন কাজের স্বীকৃতি স্বরুপ ওই দুই ভাইকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে বিষয়টি তুলে ধরেন। তার সেই পোস্টটি দেওয়া হলো-মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এনেছি। তিনি আমাকে যা বলেছেন তা হলো,ওই দুই ভাইকে বিশেষ পুরস্কার দেয়া উচিত। তিনি কাজের মুল্যায়ন করছে।এবং আমার পক্ষ থেকে অভিনন্দন জানাবে। আমার জন্য ঐ দোকান থেকে মিষ্টি আনবে।

এটা ফেসবুকে দিলাম কারণ, সবাইকে কাজে তার পরিবারকে সহযোগীতা করতে উৎসাহিত করা উচিত। এখন আমারতো কাজ বেড়ে গেলো ! তোমারও দায়িত্ব বেড়ে গেলো ! এই সুন্দর প্রতিবেদনটির জন্য তোমাকে ধন্যবাদ জানায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button