নওগাঁসংবাদ সারাদেশসারাদেশ

নওগাঁয় চুরি করতে গিয়ে নিহত যুবক

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে মোরশেদ আলম (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোরশেদ আলম শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ি গ্রামের শামসুদ্দিনের ছেলে।

শনিবার সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড গ্রামে সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক শকের চিহ্ন ছিলো।

পল্লী বিদ্যুতের কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান জানান, চলতি বোরো মৌসুমে এখন পর্যন্ত ৫-৭টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। মূলত বোরো মৌসুমের পর ট্রান্সফরমার চুরির ঘটনা বেশি ঘটে।

নিয়ামতপুর থানা ওসি মো. আসাদুজ্জামান বলেন, লাশ উদ্ধারের সময় চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মূলত ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button