সংবাদ সারাদেশসারাদেশ

বিবাহের তিন মাস পর স্ত্রীর ঝুলন্ত লাশ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রাম থেকে নার্গিস আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত নার্গিস ডমুরুয়া ইউনিয়নের পোল্টি গ্রামের আলী আহমদ মাস্টার বাড়ির পিকআপ ভ্যানচালক জাকির হোসেনের স্ত্রী।স্থানীয়রা জানায়, দু-তিন মাস আগে জাকিরের সঙ্গে নার্গিসের বিবাহ হয়। কয়েকদিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন।

বুধবার বিকেলে বাবার বাড়ির লোকজনের অজান্তে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নার্গিস মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button