দীর্ঘ অপেক্ষা শেষে জেলা যুবলীগের কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদকঃ
দীর্ঘ অপেক্ষার পর রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ৩ বছরের জন্য রাজশাহী জেলা এবং মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।
রাজশাহী মহানগরে মো. মনিরুজ্জামান খান মণিরকে সভাপতি ও তৌরিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এবার রাজশাহী মহানগরে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়েছে।
রাজশাহী মহানগরী সহ-সভাপতি পদ পেয়েছেন, আমিনুর রহমান খান, মোখলেসুর রহমান মিলন, মুকুল শেখ, মাজদুর রহমান শিবলী ও জয়নাল আবেদিন।
যুগ্ম সম্পাদক পদে রয়েছেন, সাবেক মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান শফিক ও রায়হানুল রহমান রয়েল সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন, খালেদ হাসান বিপ্লব ও অরবিন্দ দত্ত বাপ্পি। গ্রন্থনা-প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন মুরসালিন হক বাবু। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন প্রনব কুমার সরকার ও এসএম আশিকুর রহমান আদ্বিত্ব।
জেলায় মাহমুদ হাসান ফয়সল সজলকে সভাপতি ও মো. ইয়াসির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক করে যুবলীগের ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। জেলায় সহ-সভাপতি পদে রয়েছেন, আলমগীর হোসেন রঞ্জু, জোবায়ের হাসান রুবন, মোজাহিদ হোসেন মানিক, আরিফুল ইসলাম রাজা, তছিকুল ইসলাম, ওয়াসিন রেজা লিটন, কাজী মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম ও হাফিজুর রহমান।
যুগ্ম সম্পাদক পদে রয়েছেন মোবারক হোসেন, সামাউন ইসলাম, সেজানুর রহমান ও কামরুল ইসলাম মিঠু। এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন, রফিকুজ্জামান রফিক, হাবিবুর রহমান হাবিব, মেজারাজুল ইসলাম ও ফায়সাল আহমেদ রুনু। উক্ত ঘোষিত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে রাজশাহী জেলা এবং মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।





