যশোরসংবাদ সারাদেশসারাদেশ

যশোরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

যশোর প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে শহিদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। নিহত শহিদুল উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের জলকর মাধবপুর গ্রামের নবাব হোসেনের ছেলে। আজ সকাল সাড়ে ৬টার সময় চৌগাছা উপজেলার মাশিলা বাজার সড়কের ধুনারখাল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুলের চাচা মিঠু হোসেন বলেন, ঐ সড়ক দিয়ে মাশিলার দিকে যাওয়ার পথে ধুনারখাল নামক স্থানে এসে দেখি দুই জন লোক রক্তাক্ত অবস্থায় আহত একজনকে ধরে রেখেছেন। তারা আমাকে বলেন- ভাই ছবি তুলে একটু নেটে (ফেসবুকে) দিয়ে দাও। তখন তাকে হাসপাতালে নেয়ার মতো সড়কে কোনো যানবাহন ছিল না। আমি ছবি তুলতে গিয়ে দেখি রক্তাক্ত লোকটি আমারই ভাইয়ের ছেলে শহিদুল। তার মোটরসাইকেলটি রাস্তার পাশে ভাঙাচুরা অবস্থায় পড়ে আছে। এরপর কোনো ভাবে একটি গাড়ির ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে আসি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার একটু পরেই সে মারা যায়।

শহিদুলের স্ত্রী জানায়, প্রতিদিনের মতো আজ সকাল ৬টায় অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে শহরে প্রাইভেট পড়তে দিয়ে মোটরসাইকেলে ফেরত আসছিলেন শহিদুল। এরপর মোবাইলে সংবাদ পেয়ে হাসপাতালে এসে দেখি তার মরদেহ।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button