সংবাদ সারাদেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুইগ্রুপে সংঘর্ষ, আটক ২৮

নোয়াখালী প্রতিনিধিঃ

কোম্পানীগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে এক অটোচালক নিহতের ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।বুধবার সকালে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, আটককৃতদের বিষয়ে যাচাই বাছাই চলছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া পুলিশ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে।মঙ্গলবার বিকেলে এক প্রতিবাদ সভায় হামলার জেরে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বসুরহাট বাজারের পৌরসভার বিভিন্ন স্থানে কাদের মির্জা ও বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় দু’গ্রুপের অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানাগেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button