যশোরসংবাদ সারাদেশ

পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ

যাত্রীবাহী ভ্যানে, মাছ বোঝাই পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জে । এ সময় আহত হয়েছে আরও ৩জন। 

মঙ্গলবার সকালে ঝিনাইদহ, যশোর মহাসড়কের কালীগঞ্জ সুগারমিলের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, সদর উপজেলার বিষয়খালী গ্রামের সাবদার আলী এবং তার স্ত্রী পারভীনা ।

জানা গেছে, সকালে একটি মাছ বোঝাই পিকআপ ঝিনাইদহ, যশোর মহাসড়কের কালীগঞ্জ সুগারমিলের সামনে বিপরীতমুখী একটি ভ্যানকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই মারা যান পারভিনা। সে সময় আহত ৪জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিলো। সবদার আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোরে স্থানান্তর করা হয়। এবং সেখানে নেয়ার পথে মারা যায় তিনি।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন। 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button