দূর্গাপুররাজশাহী সংবাদ

দুর্গাপুরে শক্তি ফাউন্ডেশনের কর্মীর দ্বারা স্কুলছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

দুর্গাপুর প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুরে শক্তি নামক ফাউন্ডেশনের এক কর্মী দ্বারা এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানী করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে সেই ছাত্রীর ভাই ছাত্রীকে যৌন হয়রানী অভিযোগ এনে শক্তি ফাউন্ডেশনের দুর্গাপুর কার্যালয়ে ভাংচুর করেন।

স্থানীয়রা জানান, (২ জুন) সকালে শক্তি ফাউন্ডেশনের মাঠ কর্মী বকুল উপজেলার শালগাড়িয়া গ্রামের এক ছাত্রীকে জোর পূর্বক যৌনহয়রানীর চেস্টা করেন। পরে স্থনীয়রা জানাজানি হলে বকুল সটকে পড়লেও শক্তি ফাউন্ডেশনের দুর্গাপুর শাখার ম্যানেজার বিষয়টি ধামা চাপা দেওয়ার চেস্টা করেন ।

জানতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি  ফোনে কথা বলতে না চেয়ে চা খাওয়ার আমন্ত্রন জানান। তিনি ঘটনার সত্যতা প্রকাশ করে বলেন এমন ঘটনার জন্য আমি লজ্জিত। স্থানীয়রা জানান , এই দুর্গাপুর ব্রাঞ্চের ম্যানেজারের দায়িত্বে থাকা ব্যক্তির উপরেও একাধিক নারী কেলেংকারীর অভিযোগ রয়েছে। তিনিও এর আগে একটি ঘটনার জন্ম দিয়েছে। তবে ম্যানেজারের যোগ সাজসেই বকুল এমন ঘটনার জন্ম দিয়েছে বলে স্থানীয়দের দাবি ।

জানতে চাইলে শক্তি ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন এই বিষয়টি আমাদের ম্যানেজার এখনো জানায়নি। তিনি বলেন ম্যানেজারের নামে পূর্বে অনেক অভিযোগ রয়েছে। এই  রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। তবে অভিযোগের প্রক্রিয়া চলমান রয়েছে ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button