রাজশাহী সংবাদ

আর এম পি এর অভিযানে ৩০ জন আটক ও মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

১৩ জানুয়ারি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৮ জন, রাজপাড়া থানা-০৬ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, কর্ণহার থানা-০১ জন ও দামকুড়া থানা-০২ জনকে আটক করে।

যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ আঃ রাজ্জাক (২৬)কে ৯৪ বোতল ফেন্সিডিল সহ আটক করে, (২) মোঃ আশরাফুল ইসলাম মাসুদ (৩০)কে ০৬ গ্রাম হেরোইন সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ রাজু (৪০)কে ২১ গ্রাম হেরোইন সহ আটক করে। চন্দ্রিমা থানা পুলিশ (১) মোঃ জাহাঙ্গীর আলম পলাশ (৪২)কে ৭.৮ গ্রাম হেরোইন সহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ আকবর (৪২)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে।

পবা থানা পুলিশ (১) মোঃ সেলিম রেজা (৩২)কে ০২ গ্রাম হেরোইন সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ শাওন আলী (২৪), (২) মোঃ আলী আকবর (৪০)দ্বয়কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে ও দামকুড়া থানা পুলিশ (১) মোঃ রুবেল (৩২)কে ০৪ বোতল ফেন্সিডিল সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button