রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহী বিভাগের তিন জেলায় ৪৭ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার:

রাজশাহীতে গত ২৪ ঘন্টায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার ২০ জুলাইন রাজশাহীর একটি  পিসিআর ল্যাবে ১৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।সংশ্লিষ্ট সূত্র হতে জানা যায়,মঙ্গলবার  রাজশাহী মেডিকেল কলেজের  পিসিআর ল্যাবে রাজশাহী,নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের মোট ১৯৪ জন রোগীর করোনার নমুনা পরীক্ষা করা হয়।

এদের মধ্যে রাজশাহীর ৯৪ জনের করোনার নমুনা পরীক্ষা করে ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের ৯৪ জনের করোনার নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা পজিটিভ আসে। নওগাঁর ৪ জনের করোনার নমুনা পরীক্ষা করে তাদের সকলেরই করোনা নেগেটিভ আসে।-

এ ছাড়া ল্যাবটিতে ১৪৭ জনের করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে। এ দিন ২ জন বিদেশগামী/ বিদেশ প্রত্যাগামী যাত্রীর করোনার নমুনা পরীক্ষা করা হয়। তাদের সকলেরই করোনা নেগেটিভ আসে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button