রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে ককটেল নিষ্ক্রিয় করলো বোমা ডিসপোজাল ইউনিট

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী রেল স্টেশনে সামনের গেট থেকে দুইটি হাত বোমা পাওয়া গেছে। গত রোববার রাত ৯টার দিকে হাত বোমা দেখতে পেয়ে সেটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রোববার রাত ১০টার দিকে স্টেশনের মেইন গেটে কে বা কারা বোমা দুইটি রেখে চলে যায়। ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাবের বিপুল সংখ্যক সদস্য পুরো স্টেশনটি ঘিরে রাখে। পরে রাত সাড়ে ১০ টার দিকে বোমা  ডিসপোজাল ইউনিট বোমা দুইটি নিস্ক্রিয় করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ের স্থানীয় প্রহরীরা বোমা দুইটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাল স্কচটেপ মোড়ানো ছিলো বোমা দুইটি। এ সময় পুরো স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে রাজশাহী বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, স্টেশনে দুইটি হাত বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এরপর পুরো এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে নেয়। পরে বোম  ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। তারা এসে বোমা দুইটি  নিষ্ক্রিয় করেন। স্টেশনে বোমা পাওয়া গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো বলেও জানান তিনি। 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button