সংবাদ সারাদেশ

নানার বাড়িতে গিয়ে লাশ হলো শিশু আয়েশা

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে রেল লাইনের ধারে খেলা করার সময় ট্রেনে কাটা পড়ে আয়েশা নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের গেটপাড়া নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শিশু আয়েশার মৃত্যু হয়।

শিশু আয়েশা মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট এলাকার আকাশ আলীর মেয়ে। আয়েশার নানা আব্দুর রশিদ জানান, আয়েশা তার মায়ের সঙ্গে এখানে বেড়াতে আসে। সকালে সে রেল লাইনের ধারে খেলা করছিল। এ সময় কপোতাক্ষ ট্রেন চলে আসে। ট্রেনে কাটা পড়ে শিশু আয়েশা মারা যায়।

স্থানীয় পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানার ওসি মনজের আলী জানান, গেটপাড়া থেকে ট্রেনে কাটা পড়া একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button