রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে ধর্ষণের মামলায় রেলওয়ে স্টেশন ম্যানেজার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ

ধর্ষণের মামলায় রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার মঈন উদ্দিন আজাদ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় বোয়ালিয়া থানার এসআই আব্দুল মতিন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত মঈন উদ্দিন আজাদ (৪২) রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার পদে কর্মরত ছিলেন। নগরের শিরোইল এলাকায় তাঁর বাড়ি। এর আগে সোমবার (১৮ জানুয়ারি) রাতে ধর্ষণের অভিযোগে দুই সন্তানের জননী এক গৃহবধূ (২৫) বাদী হয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন।

উল্লেখ্য ট্রেনে যাতায়াতের পথেই স্টেশন মাস্টার আজাদের সঙ্গে তার পরিচয় হয়েছিল। এরপর তাদের মধ্যে ফেসবুক ম্যাসেঞ্জারে কথা হতো। তিনি ওই নারীকে রেলওয়েতে একটি চাকরিও দিতে চেয়েছিলেন। বলেছিলেন চাকরির জন্য আট লাখ টাকা লাগবে। তিনি আগাম দুই লাখ টাকাও নিয়েছিলেন। মামলার এজাহারে ওই নারী বলেছেন রেলওয়েতে একটি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেয়ার নামে গত রোববার বিকালে (১৭ জানুয়ারি) তার বাসায় ডাকেন।

তিনি সরল বিশ্বাসে তার বাসায় যান। গিয়ে দেখেন বাসায় কেউ নেই। ফাকা বাসায় মঈন উদ্দিন আজাদ তাকে ধর্ষণ করেন। হাজার চেষ্টা করেও তিনি রেল কর্মকর্তার হাত থেকে সম্ভ্রম বাঁচাতে পারেননি। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে ধর্ষণের পর ওই নারীকে রেল কর্মকর্তা হুমকি দেন যে ঘটনাটি কাউকে জানালে তার বড় ধরনের ক্ষতি করা হবে। কিন্তু তিনি পরদিনই থানায় মামলা করলেন।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button