ঢাকাসংবাদ সারাদেশ

পুলিশের গুলিতে আহত পোশাক শ্রমিক মারা গেছেন

গাজীপুরের কোনাবাড়িতে মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনে পুলিশের গুলিতে আহত জালাল উদ্দিন (৪২) মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জালাল উদ্দিন কোনাবাড়ির জরুন এলাকার ইসলাম গার্মেন্টের সুপার ভাইজার ছিলেন। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চান মিয়ার ছেলে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এবং সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে ৮ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি, কুদ্দুস নগর, জরুন সহ আশপাশের কয়েকটি এলাকার পোশাক কারখানার শ্রমিকরা সকাল ৮টার দিকে বিক্ষোভে নামেন। এ ছাড়া তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

এ সময় আঞ্জুয়ারা, জালাল উদ্দিন এবং মাজেদা নামে ৩ শ্রমিক আহত হয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে মাজেদাকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে আর আঞ্জুয়ারা ও জালাল উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আঞ্জুয়ারাকে মৃত ঘোষণা করে। এবং গুলিবিদ্ধ জামালকে চিকিৎসার জন্য ভর্তি করেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button