রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে ৪৩ লাখ টাকার অনুদান পেলেন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় রাজশাহীর বিভিন্ন সেক্টরের অসুস্থ, দুরারোগ্যব্যাধিতে আক্রান্ত, দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের এবং শ্রমিকদের মেধাবী সন্তানদের মাঝে আর্থিক সহায়তার ৪৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুর সাড়ে ১২ টার সময় এই অনুদানের চেক বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক ও রেজিস্ট্রার অব ট্টেড ইউনিয়ন, মোহাম্মদ আমিনুল হক।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী শ্রম অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক রাজিয়া সুলতানা,আল মুতাজিদুল ইসলাম, মিজানুর রহমান, শ্রম কর্মকর্তা সালমা খাতুন, শ্রম কল্যাণ সংগঠক গোলাম মোস্তফা, অফিস সহকারী শফিকুল ইসলাম প্রমুখ।

রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানি সেক্টরে কর্মরত অসুস্থ, দুরারোগ্যব্যাধিতে আক্রান্ত, দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের এবং শ্রমিকদের মেধাবী সন্তানদের  আর্থিক সহায়তায় রাজশাহী, চাঁপাই, নাটোর ও পাবনা জেলার ৯৫ টি শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে ৪৩ লাখ ৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এর আগেও ২৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button