রাজশাহীরাজশাহী সংবাদসংবাদ সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক, নিহত ১ জন

নিজস্ব প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ধানের গুড়া (তুস) বোঝাই ট্রাক উল্টে শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার ঢাকা বগুড়া মহাসড়কের আড়িয়াবাজার বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক মো. শাহাদত হোসেন ধুনট উপজেলার পূর্ব মাঠপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

শাজাহানপুর থানার এসআই সোহেল বলেন, ধানের তুস বোঝাই ট্রাকটি শেরপুর উপজেলা থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। অতিরিক্ত মালবোঝাই করার কারণে পথে আড়িয়াবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকশ্রমিক শাহাদত ঘটনাস্থলেই মারা যান। তিনি ট্রাকেই ছিলেন।

তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button