সংবাদ সারাদেশ

দ্রুত ফেরত আনা হবে আটকেপড়া ২৮ নাবিককে

সংবাদ চলমান ডেস্কঃ

দ্রুত ফেরত আনা হবে ইউক্রেনে অবস্থানরত বাংলার সমৃদ্ধি জাহাজে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিককে। তবে রাশিয়া নাকি ইউক্রেন ওই জাহাজে হামলা করেছে তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী।

আজ ৩ মার্চ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ইউক্রেনে অবস্থানরত বাংলার সমৃদ্ধি জাহাজে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিককে উদ্ধার বা নিরাপদে সরিয়ে নিতে কূটনৈতিক পর্যায়ে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।

এই বিষয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিক হাদিসুর রহমান আরিফ এর মরদেহ দেশে ফেরত আনার বিষয়টি নির্ভর করছে যুদ্ধ পরিস্থিতির ওপর।

বাংলার সমৃদ্ধি জাহাজে কারা এ হামলা করেছে সে বিষয়টি বাংলাদেশ সরকার নিশ্চিত নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জাহাজে হামলার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে কথা বলবো আমরা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button