পুঠিয়ারাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

পুঠিয়াতে বিষাক্ত খাবার খাইয়ে শিশুকে হত্যা

নিজস্ব প্রতিবেদকঃ

পারিবারিক শত্রুতার জেরে রাজশাহীর পুঠিয়ায় রাইসা খাতুন (৫) নামের এক শিশুকে বিষাক্ত খাবার খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে বড়মার বিরুদ্ধে। শিশুটির মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিতে তড়িঘড়ি করে দাফন করে দেয়া হয়।

তবে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শিশু রাইসার বড়মায়ের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে পুলিশ ময়না তদন্ত সম্পন্ন করতে লাশ উত্তোলনের জন্য আদালতে আবেদন করেছেন।

গত মঙ্গলবার (১২ জুন) দুপুরে রাইসা বিষাক্রান্ত হয় এবং রামেকে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় পরেরদিন বুধবার সকালে সে মারা যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের খলিশাকুড়ি গ্রামে।

শিশু রাইসার মা রুবিনা বেগম বলেন, আমার প্রথমে বিয়ে হয় গোদাগাড়ী উপজেলা সদরে। সেখানে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তবে মেয়েটি আমার প্রথম স্বামীর পক্ষের। এরপর খলিশাকুড়ি গ্রামের শাজাহান আলীর সাথে গত তিন বছর আগে আমার দ্বিতীয় বিয়ে হয়। আর রাইসা আমার সাথে দ্বিতীয় স্বামীর পরিবারেই থাকতো। তিনি বলেন, দীর্ঘদিন থেকে ভাসুর আব্দুস সালাম ও জা ফরিদা বেগমের সাথে পারিবারিক কলাহোল চলছিল। তার প্রতিশোধ নিতে গত মঙ্গলবার আমার শিশু মেয়েটির খাবারের সাথে বিষ মিশিয়ে দেয়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসাধিন অবস্থায় গত বুধবার শিশু রাইসা মারা যায়। মারা যাওয়ার পর মেয়ের পিতা (প্রথম স্বামী) তার লাশ ওই এলাকায় দাফন করেন। কিন্তু আমি মেয়ে হত্যার বিচার চাই। আর সে জন্য আমার জায়ের বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় থানায় হত্যা মামলা দায়ের করেছি।

এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি সোহরাওয়াদী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মা অভিযোগ করেছেন তাকে বিষাক্ত কিছু খাইয়ে হত্যা করা হয়েছে। আবার লাশ ময়না তদন্ত ছাড়াই ওইদিন দাফন করা হয়েছে। আমরা বৃহস্পতিবার সকালে আদালতে লাশ উত্তোলনের জন্য আবেদন করেছি। অনুমতি পেলেই লাশের ময়না তদন্তের জন্য উত্তোলন করা হবে। তিনি বলেন, শিশুটি ঠিক কিভাবে মারা গেছে তা ময়না তদন্ত প্রতিবেদন ছাড়া কিছুই বলাই সম্ভব হচ্ছে না।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button