নাটোরসংবাদ সারাদেশ

সিংড়ায় ছাগল চুরির মিথ্যা অভিযোগে দুই ছাত্রকে পিটালো ২ যুবক

মনজুরুল ইসলাম নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় মিথ্যা ছাগল চুরির অভিযোগে সাগর ও অন্তর নামে দুই ছাত্রকে গাছের সাথে বেধে পিটালো মোস্তফা সরদার ও সোহেল হোসেন নামে স্থানীয় দুই যুবক। এ সময় তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয় তারা। আজ রবিবার উপজেলার বিলদহর বাজারে এই ঘটনাটি ঘটে।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে মোস্তফা সরদার ও সোহেল হোসেন এলাকা থেকে পালিয়ে যায়। আহত সাগরের মা ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে সাগর ও অন্তর কাঁচা বাজার করতে বিলদহর বাজারে যায়। পথে বিলদহর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে স্থানীয় মোস্তফা ও কালিনগর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে সোহেল তাদের ধরে গাছের সাথে বেঁধে মারপিট করে তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়।

এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে এলাকার একটি ছাগল চুরি করেছে বলে তাদের শাস্তি দেওয়া হচ্ছে এমনটি অভিযোগ করে তারা । খবর পেয়ে সাগরের মা ও স্থানীয়রা তাদের মারপিটে বাধা দিতে গেলে মোস্তফা ও সোহেল তাদেরকেও মারপিটের হুমকি দেয়। এ বিষয়ে সাগর ও অন্তর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, তিনি মারপিটের ঘটনাটি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button