রাজশাহীতে ভূমি কর্মকর্তার আলীশান বাড়ি- ঘুষ লেনদেন এর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর পবা উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামাল হোসেনের বিরুদ্ধে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যেন ক্রমেই ডাল পালা বইতে শুরু করেছে। সরকারি চাকরিজীবী হয়েও তিনি রাজশাহীর অভিজাত আবাসিক এলাকায় গড়ে তুলেছেন কয়েকটি বিলাসবহুল বাড়ি। শুশিল সমাজ মনে করছেন। অস্বাভাবিক সম্পদের এ পাহাড় ঘুষ, অনিয়ম ও অবৈধ লেনদেনের মাধ্যমে অর্জিত করেছেন।
সম্প্রতি সময়ে এই ভূমি কর্মকর্তার প্রকাশ্যে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নিচ্ছেন কামাল হোসেন। ঘটনাটি রাজশাহী জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
দায়িত্ব পালনের সময় নিয়মিত ঘুষ গ্রহণ ও দালালদের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা তার নিত্যদিনের কাজ। এ অভিযোগের ভিত্তিতে এরই মাঝে ভূমি মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগের প্রক্রিয়া চলমান রেখেছেন স্থানীয়রা।
তবে আশ্চর্যের বিষয় হলো, এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ।
কামাল হোসেনের অনিয়ম-দুর্নীতির বিষয় নিয়ে একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তার পরেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের রহস্যজনক নীরবতা ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে। কেন এখনো তার বিরুদ্ধে কঠোর তদন্ত ও ব্যবস্থা গ্রহণ হয়নি, এমন প্রশ্ন নিয়ে সুশীল সমাজ ক্ষোভে ফেটে পড়ছেন ।
সাধারণ জনগনদের মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন। প্রকাশ্য কেলেঙ্কারি থাকলেও কেন এখনো ব্যবস্থা নেওয়া হয়নি সেটি এখন আলোচনার বিষয় হয়ে উকি দিচ্ছে রাজশাহী জুড়ে।
কামাল হোসেন শুধু দুর্নীতির আড়ালে লুকোচুরি করছে না, বরং পুরো এলাকার ভূমি অফিসকে নিজের দাপটের ক্ষেত্র বানিয়ে ফেলেছেন। তার ঘুষ নেওয়া দালাল ব্যবহার ও অবৈধ সম্পদ গড়ার কাজ এখন খোলা মেলায় রুপ নিয়েছে।
তার বিষয় নিয়ে ভূমি মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের অভিযোগ সহ তার অন্ধকার জগত নিয়ন্ত্রণ করে অবৈধ সম্পদের গুরুত্বপূর্ণ তথ্য ও পবা উপজেলার তার মনোনীত দালাল সিন্ডিকেটদের মুখোশ আগামী পর্বে পুর্ণ উন্মোচন করবে সংবাদ চলমান ও দৈনিক আওয়ার বাংলাদেশ।




