রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে করোনা উপসর্গে মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে করোনা উপসর্গে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে ।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, ওই বৃদ্ধার মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি।

তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স ৬১ বছরের ওপরে। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। করোনা নিয়ে ওই বৃদ্ধা হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৪ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২১ জন।

বর্তমানে হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ছয়জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি একজনের।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন দুজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনো রোগী।

এদিকে গত ১৭ ডিসেম্বর থেকে রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। তবে চালু রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব।

সর্বশেষ শুক্রবার এই ল্যাবে ১৩৪ জনের নমুনা পরীক্ষায় রাজশাহী, জয়পুরহাট এবং চাঁপাইনবাবগঞ্জের একজনের করে করোনা ধরা পড়েছে বলে জানা যায়

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button