সংবাদ সারাদেশসারাদেশ
সীমিত পরিসরে চলবে ট্রেন
নিজস্ব প্রতিবেদকঃ
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে পরিষেবা স্থগিত করার এক সপ্তাহ পর আগামীকাল বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল চালু করবে বাংলাদেশ রেলওয়ে।
আজ বুধবার রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, আগামীকাল থেকে কারফিউ শিথিল হওয়ার সময় ঢাকা-নারায়ণগঞ্জ এবং ঢাকা-টঙ্গী রুটে দুটি কমিউটার ট্রেন চলাচল করবে।
এবং আগামীকাল থেকে পূর্ণাঙ্গভাবে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।





