দূর্গাপুরবাগমারারাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে নাবালিকা ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

রাজশাহীর দুর্গাপুর থেকে ৬ বছরের নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা মামলার আসামী নাইম হোসেন (২০) কে গ্রেপ্তার করছে র‌্যাব-৫। আজ শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার মঙ্গলপুর নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে বাগমারা উপজেলার পানিয়া গ্রামের মানিক মোল্লার ছেলে।

র‌্যাব-৫ ২৯ জুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত ১৮ এপ্রিল তারিখ দুপুর ২ টার দিকে বাড়ীর পাশ্বে মোল্লাপাড়া জামে মসজিদের পাশ্বে ৬ বছরের এক নাবালিকা খেলা করছিলো । এসময় তখন একই গ্রামের নাইম হোসেন (২০) তাকে চিপস্ খাওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে ডেকে নিয়ে রাজশাহী জেলার বাগমারা থানাধীন পানিয়া গ্রামস্থ আসামির নিজ বসত বাড়ীর ভিতর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

ভিকটিমের দাদা নামাজ পড়ে আসামির বাড়ীর সামনে দিয়ে আসার পথে ভিকটিমের ডাক-চিৎকার শুনতে পায়। তখন আসামীর বাড়ীর সামনে দরজার কাছে গিয়ে দেখে আসামী ভিকটিমকে জড়িয়ে ধরে টানা-হেচড়া করছে। এসময় আসামী ভিকটিমের দাদাকে দেখে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।

পরবর্তীতে ভিকটিম এর দাদা বাদী হয়ে বাগমারা থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। শনিবার (২৬ জুন) সিপিএসসি, র‌্যাব-৫ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে দূর্গাপুর থানাধীন মঙ্গলপুর নামক এলাকা হতে ধর্ষণচেষ্টার এজারনামীয় একমাত্র আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে জেলার বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৫ নিশ্চিত করেছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button