রাজশাহীরাজশাহী সংবাদ

র‌্যাবের অভিযানে এক অপহরণকারী গ্রেফতার

রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। একই সাথে উদ্ধার হয়েছে এক অপহৃত মাদ্রাসার ছাত্রী।

গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর বড়বনগ্রাম পাঁচানীপাড়া এলাকা থেকে অপহরণ কারী কে গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃত অপহরণকারীর নাম শিহাবুল ইসলাম (২১)। তিনি নগরীর রানীনগর এলাকার মোজাম্মেল হকের ছেলে।

আজ শনিবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাফিয়া তারান্নুম (১৪) রাজশাহী নগরীর রেশমপট্টি মহিলা ফাজিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী। রাফিয়া মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রায় ৮ মাস পূর্বে শিহাবুল ইসলাম পাপুলের সাথে বন্ধুত্ব হয়।

বন্ধুত্বের সূত্র ধরে শিহাবুল রাফিয়াকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাফিয়া রাজি না হলে গত ১০ জুন রাফিয়া মাদ্রাসায় যাওয়ার সময় শিহাবুল তার সহযোগীদের নিয়ে মাইক্রোবাসে করে রাফিয়াকে অপহরণ করে। এবং গত ২২ জুন রাফিয়ার পরিবারের লোকজন বোয়ালিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি থানার তদন্ত কর্মকর্তা র‌্যাবকে জানায়। র‌্যাব নগরীর বড়বনগ্রাম পাঁচানী পাড়া এলাকা থেকে অপহরণকারী শিহাবুল ইসলামকে গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধার করে। পরে শিহাবুলকে নগরীর বোয়ালিয়া থানায় সোপর্দ করেন র‌্যাব-৫।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button